ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

ঝিনাইদহে 'মেড ইন ইন্ডিয়া' লেখা পিস্তল ও গুলি উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সড়াবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও দেশীয় ধারালো দা উদ্ধার করেছে সেনাবাহিনী।
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৪৪ সময়
  • আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৪৪ সময়
ঝিনাইদহে 'মেড ইন ইন্ডিয়া' লেখা পিস্তল ও গুলি উদ্ধার ছবি : সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সড়াবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও দেশীয় ধারালো দা উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার করা পিস্তলটিতে লেখা ছিল 'মেড ইন ইন্ডিয়া'।


রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাতে অভিযানটি পরিচালনা করা হয়। তবে এতে কাউকে আটক করা হয়নি।


সূত্র জানায়, অভিযানের সময় মাসুদ নামে একজন পালিয়ে যায়। এ সময় তার বাড়ির আঙিনা থেকে ভারতীয় পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ২টি ধারালো দা উদ্ধার করা হয়। মাসুদ হোসেনের বিরুদ্ধে অস্ত্র-হত্যাসহ ১০টির বেশি মামলা রয়েছে।


কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, রোববার দিবাগত রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। তবে এ সময় কাউকে আটক করা হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি