ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

জাতীয় নির্বাচনে ভোট দিতে ২১ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে ৬ দিনে ২১ হাজারের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন। এরমধ্যে
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২১ সময়
  • আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২১ সময়
জাতীয় নির্বাচনে ভোট দিতে ২১ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন ছবি : সংগৃহীত

আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে ৬ দিনে ২১ হাজারের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসীরাই। আর জেলার হিসেবে ঢাকা ও আসন ওয়ারি হিসেবে এগিয়ে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রবাসী বাংলাদেশিরা। 


সোমবার (২৪ নভেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রবাসীসহ চার শ্রেণির ভোটারদের পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে ডাক বিভাগের সঙ্গে বৈঠক শেষে পোস্টাল ভোট বিডি অ্যাপের সবশেষ তথ্য তুলে ধরা হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারাও উপস্থিত ছিলেন। 


বর্তমানে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোয় ১৯ নভেম্বর থেকে নিবন্ধন চলছে। আর রোববার মধ্যরাতে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের নিবন্ধন শুরু হয়েছে। সব মিলিয়ে এসব অঞ্চলের ৬৮টি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারের নিবন্ধন অ্যাপে চলমান রয়েছে। 


এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় প্রায় ৮ হাজার, জাপানে প্রায় ৫ হাজার এবং দক্ষিণ আফ্রিকায় আড়াই হাজার প্রবাসী নিবন্ধন করেছেন।


পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের নিবন্ধন পদ্ধতি : নিবন্ধন প্রক্রিয়ায় প্রবাসী ভোটার যে দেশ থেকে ভোট দিতে ইচ্ছুক, কেবল সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। পোস্টাল ব্যালট প্রাপ্তি এবং ভোট প্রদানের জন্য Google Play Store /App Store হতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ব্যবহারকারী বাংলা/ইংরেজি যেকোনো একটি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলি সম্পর্কে জানতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিতকল্পে নির্ভুল ঠিকানা দিতে হবে বলে ইসির কর্মকর্তারা জানান। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?