ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

প্রথম শ্রেণির পৌরসভা হয়েও কুষ্টিয়ায় নেই নাগরিক সুবিধা

অপরিকল্পিত নগরায়নের ফলে দুর্ভোগ বেড়েই চলেছে কুষ্টিয়া পৌরবাসীর। বেশিরভাগ সড়কের বেহাল দশা। সড়ক ঘেষে গড়ে উঠেছে বহুতল ভবন।
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৩৯ সময়
  • আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৩৯ সময়
প্রথম শ্রেণির পৌরসভা হয়েও কুষ্টিয়ায় নেই নাগরিক সুবিধা ছবি : সংগৃহীত

অপরিকল্পিত নগরায়নের ফলে দুর্ভোগ বেড়েই চলেছে কুষ্টিয়া পৌরবাসীর। বেশিরভাগ সড়কের বেহাল দশা। সড়ক ঘেষে গড়ে উঠেছে বহুতল ভবন। নতুন নতুন মার্কেট গড়ে উঠলেও নেই পার্কিং সুবিধা। ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত প্রথম শ্রেণির এই পৌরসভায় যথাযথ সুবিধা না মেলার অভিযোগও আছে নাগরিকদের। যানজট মুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার দাবি কুষ্টিয়া পৌরবাসীর।


৪২ দশমিক ৭৯ বর্গকিলোমিটার এলাকায় ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত প্রথম শ্রেণির কুষ্টিয়া পৌরসভা। সবশেষ ২০২২ সালের জনশুমারি অনুযায়ী জনসংখ্যা, ২ লাখ একুশ হাজার ৮শ' ৬ জন। যা বর্তমানে আরও বেশি।


কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কান্ডারি খ্যাত সাবেক মেয়র আনোয়ার আলী। দীর্ঘ সময় পৌর মেয়রের দায়িত্ব পালন করলেও নাগরিকদের দিতে পারেননি কাঙ্ক্ষিত সেবা।


অকেজো ড্রেনেজ ব্যবস্থা, চাপা সড়ক আর যানজটের তীব্রতায় বিপাকে পড়তে হয় রোগীসহ সাধারণ মানুষকে।


নিয়মনীতির তোয়াক্কা না করে সড়ক ঘেষে ভবন নির্মাণ, যা এখন ভেঙে সরানো প্রায় অসম্ভব। ফলে, সংকট বাড়ছে পৌরবাসীর।


পৌর উন্নয়নে এডিবিসহ কয়েকটি প্রকল্পের কাজ শুরু হবে। তবে ভবন সরিয়ে সড়ক নির্মাণ বিরাট এক প্রতিবন্ধকতা- বলছেন পৌর প্রশাসক মিজানুর রহমান বলেন, পৌরসভার প্রধান সড়কগুলো প্রশস্তকরণ, সংস্কার, ড্রেনেজ নির্মাণের কাজ শুরু হবে। আমাদের টেন্ডার শেষের পর্যায়ে রয়েছে। অনুমোদনের জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা