ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

তাজরীন ট্রাজেডির ১৩ বছর আজ

সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনস'এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৩ বছর আজ। নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন।সোমবার
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ১২:২০ সময়
  • আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ১২:২০ সময়
তাজরীন ট্রাজেডির ১৩ বছর আজ ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনস'এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৩ বছর আজ। নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন।


সোমবার (২৪ নভেম্বর) সকালে তাজরীন ফ্যাশনসের সামনে অনুষ্ঠিত হয় স্মরণসভা ও দোয়া মাহফিল। এতে অংশ নেন নিহতদের পরিবারের সদস্য, আহত শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। 


শ্রমিকদের পুনর্বাসন, যথাযথ ক্ষতিপূরণসহ মালিক দেলোয়ারের শাস্তির দাবি জানান বক্তারা। তারা অভিযোগ করেন, সরকারের অসহযোগিতার কারণেই দোষীদের বিচার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। যথাযথ ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা। 


২০১২ সালের ২৪ নভেম্বর সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস পোশাক কারখানার নিচতলার গুদাম ঘর থেকে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পরে ৯ তলা পুরো ভবনে। জীবন বাঁচাতে যারা লাফিয়ে পড়তে পারেননি তারা মারা যান আগুনে পুড়ে। নিচের ফটক ছিল তালাবদ্ধ। সরকারি হিসাবে এ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১১৪ জন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা