ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ৫

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পশ্চিমের শহরতলিতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হাইথাম আলি তাবাতাবাইসহ পাঁচজনকে হত্যা করেছে ইসরায়েল।
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৫ সময়
  • আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৫ সময়
লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ৫ ছবি : সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পশ্চিমের শহরতলিতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হাইথাম আলি তাবাতাবাইসহ পাঁচজনকে হত্যা করেছে ইসরায়েল। সশস্ত্র গোষ্ঠীটির সামরিক শাখার প্রধান বা চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তাবাতাবাই। খবর আল জাজিরা’র।


রোববার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। পরে হিজবুল্লাহ নিজেদের নেতার নিহতের খবর নিশ্চিত করেছে।


বৈরুতের দক্ষিণে দাহিয়ে অঞ্চলে হিজবুল্লাহর শক্ত অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে বলে দাবি তেল আবিবের। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, তৃতীয়বারের চেষ্টায় তাবাতাবিকে হত্যায় সফল হয়েছে আইডিএফ।


লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। হামলাটি ঘনবসতিপূর্ণ দাহিয়েহ জেলার একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হয়েছে।


আল-তাবতাবাইয়ের নিহতের খবর নিশ্চিত করে হিজবুল্লাহ বলেছে, হামলা চালিয়ে ইসরাইল একটি ‘গুরুতর সীমারেখা’ লঙ্ঘন করেছে।


মূলত, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যে এই হামলা চালাল ইসরাইল। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়। গত কয়েক মাসের মধ্যে দক্ষিণ বৈরুতে ইসরাইলের এটাই প্রথম হামলা। 


ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, হিজবুল্লাহ নিজেদের সামরিক ক্ষমতা পুনর্গঠন করার চেষ্টা করছে, চোরাপথে লেবাননে অস্ত্র আনছে এবং রকেট ও ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে বিস্ফোরক ড্রোনের উৎপাদন বাড়াচ্ছে। এতে করে উত্তেজনা বাড়ার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’