ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ফাইনাল ম্যাচ দেখে স্ত্রীর সঙ্গে ঝগড়া, পরে মিললো আর্জেন্টিনা ভক্তের ঝুলন্ত মরদেহ দুই ফাইনালেই স্পেনের প্রতিপক্ষ পেয়েছে লাল কার্ড মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিটন দাসকে বিসিবির তলব কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’ জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান, করা হচ্ছে সম্পদের তালিকা প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে এডিবির নামে ভুয়া ঋণের প্রলোভন, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন: মেডিকেল বোর্ড

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন হয়েছে। এই ইনফেকশন হার্ট ও ফুসফুসেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার জন্য
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময়
খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন: মেডিকেল বোর্ড ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন হয়েছে। এই ইনফেকশন হার্ট ও ফুসফুসেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।


রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানানোর সময় তিনি এ কথা বলেন।


ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন হয়েছে। হার্ট ও ফুসফুস আক্রান্ত হয়েছে। আগামী ১২ ঘণ্টা মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া ঠিক কতদিন হাসপাতালে ভর্তি থাকবেন, তা এখনই বলা যাচ্ছে না। শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান ডা. জাহিদ।


এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।


এরও আগে, গত ১৫ অক্টোবরও হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা