ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর গ্রেফতার ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দেশটিতে। সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৯ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৯ সময়
ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া ছবি : সংগৃহীত

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর গ্রেফতার ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দেশটিতে। সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে নেচে গেয়ে আনন্দ উৎসব করছে মানুষ, অন্যদিকে বিক্ষোভ-মিছিলের মাধ্যমে গ্রেফতারের প্রতিবাদ জানাচ্ছে বোলসোনারো সমর্থকরা।


মূলত, ৫টি গুরুতর অপরাধের দায়ে ৩ মাসেরও বেশি সময় ধরে গৃহবন্দি ছিলেন বোলসোনারো। সেখানে নিজের হাতে লাগানো 'অ্যাঙ্কেল মনিটর' ভেঙ্গে ফেলার দায়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ব্রাজিলের সর্বোচ্চ আদালত। শনিবার নিজ বাসভবন থেকে আটক করা হয় সাবেক প্রেসিডেন্টকে।


বোলসোনারোর ছেলে ফ্লাভিও বলেন, আমি কেবলই তার অ্যাঙ্কেল মনিটর ভেঙ্গে ফেলার বিষয়টি নিয়ে চিন্তা করি। দীর্ঘদিন বন্দিজীবন কাটানোয় তার তীব্র হতাশার ফল এটা। হয়তো নিজের বন্দিদশা নিয়ে পরিবারের কাছে লজ্জিত ছিলেন তিনি। আমি জানিনা ঠিক কি কারণে এমন কাণ্ড ঘটালেন।


এদিকে, সাবেক প্রেসিডেন্ট গ্রেফতারের পর থেকেই নানাভাবে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির জনগণ। ব্রাসিলিয়ায় ফেডারেল কারাগারের বাইরে 'ফিউনেরাল মার্চ' অর্থাৎ 'শেষকৃত্যের সঙ্গীত' বাজিয়ে তার গ্রেফতার উদযাপন করছে কেউ কেউ। অন্যদিক বোলসোনারোর গ্রেফতারকে বেআইনি আখ্যা দিয়ে বিক্ষোভ সমাবেশ করছে তার সমর্থকরা। প্রতিপক্ষের সাথে সংঘাতের ঘটনাও হয়েছে।


একজন বলেন, এই গ্রেফতার ব্রাজিলের ইতিহাসের একটি ঐতিহাসিক মাইলফলক। অন্যায় করে যে কেউই পার পায়না, এই ঘটনা তার উদাহরণ। সাধারণ ক্ষমা পাওয়ার যোগ্য তিনি মোটেই নন। তিনি যা করেছেন, কড়ায় গণ্ডায় শাস্তি পেতেই হবে।


উল্লেখ্য, নির্বাচনে হেরে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা ডি সিলভার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের চেষ্টাসহ একাধিক অপরাধে বোলসোনারোকে ২৭ বছর ৩ মাস কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ