ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

গাজীপুরে বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় হামলা-ভাঙচুর

গাজীপুরের শিমুলতলীতে বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় এক ক্রেতাকে মারধরের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হুড়োহুড়িতে
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ১১:৩৯ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ১১:৩৯ সময়
গাজীপুরে বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় হামলা-ভাঙচুর ছবি : সংগৃহীত

গাজীপুরের শিমুলতলীতে বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় এক ক্রেতাকে মারধরের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হুড়োহুড়িতে মেলার অন্তত ২০ জন দর্শনার্থী আহত হয়েছেন।


গতকাল শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শিমুলতলীর আর্মি ফার্মা মাঠে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী জানান, মেলার ভেতরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি হয়। শনিবার রাতে সিগারেটের বাড়তি মূল্য দিতে না চাওয়ায় এক ক্রেতার সঙ্গে দোকানদার ও মেলা কর্তৃপক্ষের লোকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই ক্রেতাকে মারধর করা হয়। পরে খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে মেলায় হামলা চালায়। এ সময় মেলার দোকান, লাটারির প্যান্ডেল, অফিসসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। তখন হুড়োহুড়ি করে মেলা থেকে বের হতে গিয়ে অন্তত ২০ জন আহত হন।


পরে খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে মেলা কর্তৃপক্ষের দ্বন্দ্ব হয়। একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা