ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী মাদুরোর বিচার ২০২৭ সালের জুনে শুরু করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের সুদানের চার রাজ্যে নতুন করে কলেরার থাবা আজও দিল্লির যন্তর মন্তরে বাড়ছে ভিড় ,আন্দোলন ছড়িয়ে পড়ছে বিদেশেও শাহ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শোশাহ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো শীর্ষ সন্ত্রাসী খন্দকার টিটন হত্যা মামলার আসামি রনি গ্রেপ্তার ‘মা আমাকে বলেছেন- যদি আবার সুযোগ আসে, তাহলে ভয় পেয়ো না’ এআই-নির্ভর সম্পদ কেন্দ্রীকরণ নাকি নতুন মানবিক সভ্যতা, বিশ্বকে এখনই সিদ্ধান্ত নিতে হবে: প্রফেসর ইউনূস চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত: ভারত তেহরানের বিলবোর্ডে কফিনে শোয়ানো ট্রাম্পের ছবি

আ.লীগ কখনও রাজনৈতিক দল নয়, ছিল মাফিয়া সংগঠন: বিএনপি নেতা সালাহউদ্দিন

আওয়ামী লীগ কখনও রাজনৈতিক দল ছিল না। এটা মাফিয়া সংগঠন ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৫, দুপুর ২:৪২ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৫, দুপুর ২:৪২ সময়
আ.লীগ কখনও রাজনৈতিক দল নয়, ছিল মাফিয়া সংগঠন: বিএনপি নেতা সালাহউদ্দিন ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ কখনও রাজনৈতিক দল ছিল না। এটা মাফিয়া সংগঠন ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদে দাঁড়িয়ে তারা সংবিধান লঙ্ঘনের উৎসব করেছে।


শনিবার (২২ নভেম্বর) জাতীয় শহীদ মিনারে সাংবাদিকদের এসব  কথা বলেন এই বিএনপি নেতা।


তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ মারা গেলেও তার দাফন হয়েছে ভারতে। তাদের রাজনীতির কবর দিতে হবে। গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবার ফিরতে পারে।


গণতান্ত্রিক চর্চায় অন্য কোনো দলের কার্যক্রম বাধাগ্রস্ত করা যাবে না উল্লেখ করে বলেন, এমন রাজনৈতিক চর্চা করতে হবে যাতে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়।

দেশের মানুষর প্রত্যাশা ও আন্তর্জাতিক মান বজায় রেখে শেখ হাসিনার রায় দেয়া হয়েছে। এ রায় বাস্তবায়নও হবে। যারাই ফ্যাসিবাদী হবে তাদেরই এ অবস্থা হবে।


তিনি আরও বলেন, ছাত্র গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনে হয়নি। যারা ২৪ এর চেতনা নিয়ে এককভাবে রাজনৈতিক ব্যবসা করতে চাচ্ছে, তাদের আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে।


যারা ৪৭ ও ৭১ এর আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা জনগনের আকাঙ্ক্ষা কীভাবে বাস্তবায়ন করবে সে ব্যাপারেও প্রশ্ন রাখেন সালাহউদ্দিন আহমদ। এসময় জামায়াতকে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান নিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?

শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?