ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এশিয়া কাপ রাইজিং স্টারসে সুপার ওভারের নাটকীয় ম্যাচে ভারত 'এ' দলকে হারিয়ে ফাইনালের পথ নিশ্চিত করলো বাংলাদেশ 'এ'
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৪ সময়
নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ছবি : সংগৃহীত

এশিয়া কাপ রাইজিং স্টারসে সুপার ওভারের নাটকীয় ম্যাচে ভারত 'এ' দলকে হারিয়ে ফাইনালের পথ নিশ্চিত করলো বাংলাদেশ 'এ' দল। বাংলাদেশের করা ১৯৪ রানের জবাবে সমান ১৯৪ রান করে থামে ভারত। পরে সুপার ওভারে ওয়াইডের কল্যাণে জেতে লাল-সবুজের দল।


এদিন টস হেরে ব্যাট করতে নেমে ২৬ রান করে ফেরেন বাংলাদেশের জিসান আলম। ৬৫ রান করে ক্যাচ আউটের ফাঁদে পড়েন হাবিবুর রহমান সোহান। শেষ দিকে মেহেরবের অপরাজিত ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৬৬ রানে ২ উইকেট হারায় ভারত। ৩৮ রানে বৈভব আর প্রিয়াংশ ফেরেন ৪৪ রানে। আবু হায়দারের দ্বিতীয় শিকার ৩৩ রান করা জিতেশ শর্মা।


নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে সমান ১৯৪ রানে থামে ভারত। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে আগে ব্যাট করতে নেমে রিপন মন্ডলের প্রথম ২ বলেই আউট ভারতের ২ ব্যাটার। বাংলাদেশের জয়ের জন্য দরকার ১ রান। কিন্তু ব্যাট করতে নেমেই ক্যাচ দিয়ে সাজঘরের পথে হাঁটেন ইয়াসির আলী। পরের বল ওয়াইড হলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ 'এ' দল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি