ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

নরসিংদীতে আদালত প্রাঙ্গণে হামলার শিকার ছাত্রদল নেতা

নরসিংদীতে হাজিরা দিয়ে আদালত থেকে ফেরার সময় দুর্বৃত্তদের হামলা শিকার হয়েছেন এক ছাত্রদল নেতা।বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫১ সময়
  • আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫১ সময়
নরসিংদীতে আদালত প্রাঙ্গণে হামলার শিকার ছাত্রদল নেতা ছবি : সংগৃহীত

নরসিংদীতে হাজিরা দিয়ে আদালত থেকে ফেরার সময় দুর্বৃত্তদের হামলা শিকার হয়েছেন এক ছাত্রদল নেতা।


বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আদালত ভবনের নিচতলার সিডিআর রুমের সামনে এই ঘটনা ঘটে। আহত ছাত্রদল নেতা সিয়াম হোসেন (২৮) পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।


আহতের পিতা এমরান মিয়া ও পরিবারের সদস্যরা জানান, গত বছরের ডিসেম্বরে ঘোড়াশালের পাইকসা এলাকার একটি ছিনতাই মামলায় হাজিরা দিতে আদালতে যান তিনি। হাজিরা দিয়ে বের হয়ে যাওয়ার সময় আদালত ভবনের সিডিআর রুমের সামনে গেলেই অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পেটায়।


পরে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। তার মাথায় ৪টি সেলাই ছাড়াও পুরো শরীরে বেশ কয়েকটি আঘাতে চিহ্ন রয়েছে।


নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম জানান, আহত ব্যক্তিরই অপর প্রতিপক্ষ জজকোর্টের তিন নম্বর গেট এলাকায় তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে পিটিয়ে আহত করেছে। পরে কোর্ট পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি