ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি ১, আহত অন্তত ১২ মান্দায় অটোরিকশায় মাইকিং করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা, গ্রেপ্তার ২ যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী প্রদান দিল্লিতে ভারত-বাংলাদেশ শীর্ষ বৈঠকের গুঞ্জন: নতুন সমীকরণে দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনা ট্রাম্প-কিম সম্ভাব্য বৈঠক নিয়ে গুঞ্জন: বাস্তব সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক ‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি

ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটরদের হুমকির ঘটনায় শনাক্ত ৪, গ্রেফতার ১

শেখ হাসিনার রায়কে ঘিরে ট্রাইব্যুনালের তিন বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় ৪ জনকে শনাক্ত করা হয়েছে। এর
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫৪ সময়
  • আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫৪ সময়
ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটরদের হুমকির ঘটনায় শনাক্ত ৪, গ্রেফতার ১ ছবি : সংগৃহীত

শেখ হাসিনার রায়কে ঘিরে ট্রাইব্যুনালের তিন বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় ৪ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ভোলা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।


বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রসিকিউশনের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা এই তথ্য জানান।


তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রসিকিউটর ও বিচারপতিদের ছবি ছড়িয়ে দিয়ে হুমকির সঙ্গে জড়িত বেশ কয়েকটি ফেসবুক পেজ ও ব্যক্তিকেও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের আগের দিন থেকেই ট্রাইব্যুনালের তিন বিচারক, চিফ প্রসিকিউটরসহ অন্য প্রসিকিউটরদের কাছে একের পর এক হুমকি আসতে থাকে। এ বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছিলেন, ভারতীয় মোবাইল নাম্বার ব্যবহার করে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়। 


এদিকে, আজ আশুলিয়ার মামলার রাজসাক্ষীকে আবজালুলের জেরাকে কেন্দ্র করে আসামিপক্ষ ও প্রসিকিউশনের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এতে প্রায় ১ ঘণ্টা বিচারকাজ বন্ধ ছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু

আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু