ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

'পাতা' সোহেলের নির্দেশে পল্লবীতে যুবদল নেতাকে হত্যা, গ্রেফতার ২

পল্লবীর যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় ফোর স্টার গ্রুপের সদস্য শীর্ষ সন্ত্রাসী পাতা সোহেল ও বুকপোড়া সুজনকে
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩২ সময়
  • আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩২ সময়
'পাতা' সোহেলের নির্দেশে পল্লবীতে যুবদল নেতাকে হত্যা, গ্রেফতার ২ ছবি : সংগৃহীত

পল্লবীর যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় ফোর স্টার গ্রুপের সদস্য শীর্ষ সন্ত্রাসী পাতা সোহেল ও বুকপোড়া সুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার রাতে সাভার ও টঙ্গী থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-৪ এর একটি দল।


বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম এ তথ্য জানান।


তিনি জানান, কিবরিয়াকে পাতা সোহেলের নির্দেশে হত্যা করেছে তার লোকেরা। হত্যার পর শুটারদের অর্থের যোগানও দিয়েছেন পাতা সোহেল। পুলিশের হাতে গ্রেফতার শুটার জনিকে নগদ ৩০ হাজার টাকাও দেন তিনি।


হত্যার কারণ সম্পর্কে সংবাদ সম্মেলনে তিনি জানান, মিরপুরে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক কোন্দলের কারণে কিবরিয়াকে হত্যা করা হয়। পাতা সোহেল কার নির্দেশে কিবরিয়াকে হত্যা করেছে তার তদন্ত চলছে। ৫


র‍্যাব আরও জানায়, আগস্টের পর যুবদল নেতা কিবরিয়া এলাকার প্রভাবশালী নেতা হয়ে যান। সেইসাথে তিনি চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রমে বাধা দিতে থাকেন। এর জেরেই ঘটে এই হত্যাকাণ্ড।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি