ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুরে
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৫, দুপুর ৩:০ সময়
  • আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৫, দুপুর ৩:০ সময়
ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ছবি : সংগৃহীত

ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুরে সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


জুলাই গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী সম্মুখে থেকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এসময় শীর্ষস্থানীয় সামরিক প্রতিষ্ঠান হিসেবে- ডিএসসিএসসির বিশ্বব্যাপী অর্জিত সুনামের ভূয়সী প্রশংসা করেন ড. ইউনূস।


প্রসঙ্গত, এবার বিভিন্ন দেশ থেকে আগত ৫৮ জন অফিসারসহ সর্বমোট ৩১১ জন প্রশিক্ষণার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। কোর্স সম্পন্নকারী তরুণ অফিসারদের অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।


অনুষ্ঠানে সরকারের উপদেষ্টারা, মন্ত্রিপরিষদ সচিব এবং তিন বাহিনীর প্রধানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা