ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

আজ বিএনপি-জামায়াতসহ ১২ দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ করছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় আজ
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৪২ সময়
  • আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৪২ সময়
আজ বিএনপি-জামায়াতসহ ১২ দলের সঙ্গে সংলাপে বসবে ইসি ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ করছে নির্বাচন কমিশন। 


এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপি ও জামায়াতসহ ১২ দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি।


জানা যায়, সকালে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি -এনসিপি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম'কে আমন্ত্রণ জানানো হয়েছে। 


এরপর দুপুর ২টা থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি -বিজেপি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সংলাপে অংশ নেবে। 


এর আগে, গত দুই দিনে ২৪টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে ইসি। এর আগে সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতারা সুষ্ঠু ভোট আয়োজনে আচরণবিধি মানতে ইসির ক্ষমতা প্রয়োগের ওপর জোর দেন। এছাড়া লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বানও জানান তারা।  

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা