ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

আজ আমরা ১৮ কোটি মানুষকে খুশি করেছি : হামজা

বাংলাদেশ ফুটবল দল লিখল নতুন ইতিহাস। মঙ্গলবার ঐতিহাসিক জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে ১-০ গোলে হারিয়ে
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৫, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৫, সকাল ৯:৪৫ সময়
আজ আমরা ১৮ কোটি মানুষকে খুশি করেছি : হামজা ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফুটবল দল লিখল নতুন ইতিহাস। মঙ্গলবার ঐতিহাসিক জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে ১-০ গোলে হারিয়ে ২২ বছর পর প্রতিপক্ষের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল হামজা-জামাল ভূঁইয়ারা।


ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধে, আর সেই গোলই শেষ পর্যন্ত বাংলাদেশকে এনে দেয় বহু প্রতীক্ষিত জয়।


এই জয়ের গুরুত্ব হামজা চৌধুরীর কাছে শুধু তিন পয়েন্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি ছিল এক স্মরণীয় মুহূর্ত, তার ক্যারিয়ারের বড় একটি মাইলফলক এবং আজীবনের এক স্বপ্নপূরণ।


ম্যাচ শেষে উচ্ছ্বসিত হামজা চৌধুরী বলেন, 'নিশ্চিতভাবেই, এটি আমার স্বপ্নপূরণ। মানুষের একাধিক স্বপ্ন থাকতে পারে, এটা আমার একটি স্বপ্ন ছিল। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আমরা কোনো বড় টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করব।'


দলের তারকা এই মিডফিল্ডার বলেন, 'আজ আমরা ১৮ কোটি মানুষকে খুশি করেছি।


এর সঙ্গে অন্য কিছু তুলনা হয় না। তাই এই জয় আমার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর একটি।'

দলের ক্যাম্পে দেরিতে যোগ দেওয়া হামজা সতীর্থ ও কোচিং স্টাফদের ত্যাগ ও পরিশ্রমের প্রশংসা করেন। অনেকে তিন সপ্তাহের বেশি সময় ধরে পরিবার থেকে দূরে থেকে কঠোর পরিশ্রম করেছেন।


তিনি বলেন, 'তারা ৫০০ ঘণ্টারও বেশি সময় পরিশ্রম করেছে। তিন সপ্তাহের বেশি সময় ধরে অনেকেই পরিবার থেকে দূরে ছিল। তারা দেশের জন্য নিজেদের উজাড় করে দিয়েছে।'

যদিও দেরিতে দলে যোগ দিয়েছেন, হামজার মতে তিনি এবং নবাগত শমিত শোমে দলে 'কিছুটা মান এবং মানসিকতার যোগান' দিয়েছেন। সাম্প্রতিক ম্যাচগুলোতে বাংলাদেশের উন্নতি উল্লেখ করে তিনি বলেন, 'সাম্প্রতিক ম্যাচগুলোতে আমরা ভালো খেলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে পিছিয়ে পড়েছি।


আজ আমরা তার ঠিক উল্টোটা প্রমাণ করেছি।'

হামজা মনে করেন, দলের জয়ের মূল কারণ ছিল তাদের লড়াইয়ের মানসিকতা। তিনি বলেন, 'হয়তো আমরা বল দখলে খুব ভালো ছিলাম না, কিন্তু দেখিয়েছি আমরা কতটা লড়াকু। এখন সময় দুই দিকই একসাথে তুলে ধরার।'

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি