ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫০ সময়
  • আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫০ সময়
নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ছবি : সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। খসড়া তালিকা অনুযায়ী ভোটার ছিল, ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।


মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের চূড়ান্ত এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। 


ইসি সচিব বলেন, গত ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়েই ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ১ হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন। ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ২৯ শতাংশ এবং মহিলা ভোটার বৃদ্ধির হার ৪ দশমিক ১৬ শতাংশ  বলে জানান ইসি সচিব।


এদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও মার্কসবাদী সমাজতান্ত্রিক দলকে নিবন্ধন দেয়ার কথা জানান সচিব। তিনি বলেন, ৭টি দলের নিবন্ধনের বিষয় পুনর্বিবেচনায় আনা হয়েছে। আমজনগণ দলের বিষয়ে পর্যালোচনার পর সিদ্ধান্ত নেবে ইসি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা