ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

‘জয় বাংলা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ফেনীর পরশুরামে ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের সঙ্গে টিকটক ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করার ঘটনায় কামরুল
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৫০ সময়
  • আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৫০ সময়
‘জয় বাংলা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার ছবি : সংগৃহীত

ফেনীর পরশুরামে ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের সঙ্গে টিকটক ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করার ঘটনায় কামরুল হাসান (১৭) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।


গ্রেপ্তার কামরুল হাসান উপজেলা বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের সুজায়েত খান ছুট্ট মিয়ার ছেলে ও খণ্ডল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।


পুলিশ জানায়, গ্রেপ্তার কামরুল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।


এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ রয়েছে তার। সে রাস্তার ওপরে দাঁড়িয়ে রাজনৈতিক গান দিয়ে টিকটক ভিডিও বানিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছে।’

কামরুলের বাবা সুজায়েত খান ছুট্ট মিয়া বলেন, ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গানে টিকটক করে ফেসবুকে পোস্ট করায় পুলিশ সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে আমার ছেলেকে গ্রেপ্তার করেছে। আমার ছেলে রাজনীতির সঙ্গে জড়িত নয়।


পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল হাকিম বলেন, গ্রেপ্তার তরুণ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাকে রাজনৈতিক নেতাদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ