ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

হারল্যান ছেড়েছেন আগেই, এবার নতুন বিজ্ঞাপনে শাকিব খান

বাংলা সিনেমার 'নাম্বার ওয়ান' তারকা শাকিব খানকে দীর্ঘদিন পর আবারও নতুন বিজ্ঞাপনে দেখা যাবে। শীতে ত্বকের সুরক্ষায় দেশের
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫৯ সময়
  • আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫৯ সময়
হারল্যান ছেড়েছেন আগেই, এবার নতুন বিজ্ঞাপনে শাকিব খান ছবি : সংগৃহীত

বাংলা সিনেমার 'নাম্বার ওয়ান' তারকা শাকিব খানকে দীর্ঘদিন পর আবারও নতুন বিজ্ঞাপনে দেখা যাবে। শীতে ত্বকের সুরক্ষায় দেশের জনপ্রিয় প্রসাধনী পণ্য মেরিল পেট্রোলিয়াম জেলি-এর নতুন বিজ্ঞাপনে কাজ করলেন তিনি। 


এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। গত দুই দিনে এই বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে।


জানা যায়, শিগগিরই এটি টেলিভিশন ও সোশ্যাল মিডিয়াতে প্রচারে আসবে।  বিজ্ঞাপন নির্মাতা হিসেবে সুনাম আছে আদনান আল রাজীবের। কয়েক বছর আগে শাকিব খানকে নিয়ে তিনি দুটি বিজ্ঞাপন বানিয়েছিলেন। নতুন করে এবার মেরিল পেট্রোলিয়াম জেলির বিজ্ঞাপন বানালেন।


এদিকে, বেশ অনেক আগে শোনা যাচ্ছিল  বিভিন্ন কারণে শাকিব খান 'রিমার্ক হারল্যান' কোম্পানি ছেড়ে দিয়েছিলেন। এ কারণে এই চলতি বছরের মে মাস থেকে তাকে এই কোম্পানির কোনো কাজেই তাকে দেখা যায়নি। অবশেষে শাকিব খানের রিমার্ক হারল্যান ছেড়ে দেওয়ার গুঞ্জন সত্যি হলো। যা বিভিন্ন ঘনিষ্ঠ সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।


 যার কারণে শাকিব খান অন্য কোম্পানির নতুন বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। 

শাকিবের ঘনিষ্ঠ সূত্র থেকে আরো জানা যায়, আগামীতে নিয়মিত শাকিব খানকে বিভিন্ন কম্পানির সঙ্গে কোলাবোরেশনে টিভিসি বা ফটোশুট অথবা প্রচারণায় দেখা যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি