ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানোর অনুমোদন জাতিসংঘের

গাজায় স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। উপত্যকার নিরাপত্তায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩২ সময়
  • আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩২ সময়
গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানোর অনুমোদন জাতিসংঘের ছবি : সংগৃহীত

গাজায় স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। উপত্যকার নিরাপত্তায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে এতে। খবর আল জাজিরার।


কাউন্সিলের সদস্য ১৩টি দেশ সমর্থন দিয়েছে এই প্রস্তাবে। ভোটদানে বিরত ছিলো রাশিয়া ও চীন। মার্কিন এই প্রস্তাবে মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনাকে সমর্থন করা হয়েছে। 


প্রস্তাবের মূল বক্তব্যে বলা হয়, সদস্য রাষ্ট্রগুলো গাজা পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে শান্তির প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। যা গাজা নিরস্ত্রীকরণ ও সামরিক অবকাঠামো ধ্বংসের জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানোর অনুমোদন দেয়। 


এ ভোটকে স্বাগত জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি জানান, শান্তির জন্য গঠিত বোর্ডের সভাপতিত্ব করবেন তিনি। 


জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে, প্যালেস্টাইন অথরিটি। তবে, এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। তারা জানায়, এ পরিকল্পনা গাজা উপত্যকার ওপর আন্তর্জাতিক অভিভাবকত্ব ব্যবস্থা আরোপ করবে। 


ফিলিস্তিনিদের জন্য ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের সম্ভাবনা তৈরি হতে পারে বলে, এ প্রস্তাব নিয়ে ইসরায়েলে রয়েছে বিতর্ক। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ