ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১৮ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার (১৭
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৫ সময়
  • আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৫ সময়
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১৮ বাংলাদেশি আটক ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 


সোমবার (১৭ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। 


আটকদের মধ্যে, সাতজন পুরুষ, ৭ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা সবাই নড়াইল, কক্সবাজার, যশোরসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবি অধীন বাঘাডাঙ্গা, খোশালপুর বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পারাপারের অপরাধে ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।


অন্যদিকে, উথলী, কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


মহেশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক ইমদাদুর রহমান বলেন, আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা