ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন দুদকের মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান ও তার ছেলে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার নিন্দা শিবিরের আইনের শাসন-মতপ্রকাশের স্বাধীনতা ও রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের অঙ্গীকার সুরা আদিয়াতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে বড়পুকুরিয়ার কয়লা উন্মুক্ত খননের চিন্তা সরকারের জীবনের প্রথম আলোকবর্তিকা বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক

ঢাকায় দোকানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

ঢাকার পল্লবীতে গোলাম কিবরিয়া নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি পল্লবী থানা যুবদলের সদস্য সচিব।সোমবার
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:৭ সময়
  • আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:৭ সময়
ঢাকায় দোকানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা ছবি : সংগৃহীত

ঢাকার পল্লবীতে গোলাম কিবরিয়া নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি পল্লবী থানা যুবদলের সদস্য সচিব।


সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় গুলির এ ঘটনা ঘটে। পরে লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


পুলিশ ও সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে, পল্লবী সেকশন-১২-এ বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে সন্ধ্যায় বসে ছিলেন গোলাম কিবরিয়া। এর মধ্যে ৬টা ৪০ মিনিটের দিকে মোটরসাইকেলযোগে তিনজন দুর্বৃত্ত এসে ভেতরে ঢুকে গোলাম কিবরিয়ার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।


কে বা কারা তাকে গুলি করেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পল্লবী থানা পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা