ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

আগুন–ককটেল হামলাকারীদের বিরুদ্ধে এলো কঠোর নির্দেশনা

যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপ করতে এলেই দেখামাত্র হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৭ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৭ সময়
আগুন–ককটেল হামলাকারীদের বিরুদ্ধে এলো কঠোর নির্দেশনা ছবি : সংগৃহীত

যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপ করতে এলেই দেখামাত্র হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি প্রয়োজনে গুলি করার নির্দেশও দিয়েছেন। আজ রোববার ১৬ নভেম্বর বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

এদিন বিকেলে বেতার বার্তায় কমিশনার মাঠ প্রশাসনে নিযুক্ত পুলিশ সদস্যদের এমন নির্দেশনা দেন। তিনি বলেছেন, যারা মানুষ ও পুলিশ সদস্যদের ওপর ককটেল হামলা করবে এবং যানবাহনে আগুন দেবে, আত্মরক্ষার্থে যেন তাদেরকে প্রতিহত করা হয়।

এর আগে, গত ১১ নভেম্বর অস্ত্রধারী সন্ত্রাসীকে দেখামাত্র গুলি করার নির্দেশনা দিয়েছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। এমনকি গত আগস্টেও সিএমপি কমিশনার একইভাবে বেতার বার্তায় পুলিশের কোনো টহল দলের সামনে কিংবা অভিযানের সময় কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষায় দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারকে ঘিরে বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় বাসে আগুন ও ককটেল মারার ঘটনা ঘটছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি