ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

আরও ১২ দলের সঙ্গে সংলাপে ইসি

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যায়ক্রমে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন। আজ রোববার (১৬
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ১১:২৩ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ১১:২৩ সময়
আরও ১২ দলের সঙ্গে সংলাপে ইসি ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যায়ক্রমে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন। আজ রোববার (১৬ নভেম্বর) নিবন্ধিত ৬ দলের সাথে বৈঠকের মধ্যে দিয়ে ইসির দ্বিতীয় দিনের সংলাপ শুরু হয়েছে।

দলগুলো হলো, গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপে ইসি। রোববার সকাল ১০টা দিকে শুরু হওয়া এই আলোচনা বেলা ১২টা পর্যন্ত চলবে।

এরপর দুই ঘণ্টা বিরতি দিয়ে বাকি ৬ দলের সঙ্গে আলোচনায় বসবে ইসি। দলগুলো হলো, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই সংলাপ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে, গত বৃহস্পতিবার প্রথম দফায় ১২ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে ইসি।

কয়েক ধাপে হওয়া এ সংলাপে পরবর্তীতে অংশ নেবে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ইসির নিবন্ধিত অন্য দলগুলো। দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকায় সংলাপে আমন্ত্রণ পাচ্ছে না আওয়ামী লীগ।

ইসির বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৩টি। স্থগিত রয়েছে আওয়ামী লীগের নিবন্ধন। বাতিল রয়েছে ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?