ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, ৪ মরদেহ উদ্ধার

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে দুটি অভিবাসীবাহী নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে দেশটির
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৬ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৬ সময়
লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, ৪ মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে দুটি অভিবাসীবাহী নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে দেশটির রেড ক্রিসেন্ট এ তথ্য জানায়।

সংগঠনটি জানায়, বৃহস্পতিবার রাতে আল-খুমসের উপকূলে দুটি নৌকা উল্টে যাওয়ার খবর পায় তারা। প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশের ২৬ জন অভিবাসী। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জন ছিলেন। এর মধ্যে দুজন মিসরীয় এবং ৬৭ জন সুদানি নাগরিক। তাদের মধ্যে আটজন শিশু ছিল।

তবে দুর্ঘটনাকবলিত দুই নৌকায় থাকা ৯৫ জনের মধ্যে বাকি ৯১ জনের সবাইকে জীবিত উদ্ধার করা গেছে কিনা এ বিষয়ে কোনো তথ্য এখনও জানা যায়নি।

রেড ক্রিসেন্ট আরও জানায়, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়। দলটি মরদেহ উদ্ধার ও জীবিতদের উদ্ধার করে চিকিৎসা সেবা প্রদান করে।

প্রসঙ্গত, অবৈধ পথে ইউরোপমুখী অভিবাসীদের জন্য লিবিয়া এখনও অন্যতম প্রধান রুট হিসেবে বিবেচিত। এই সংকট মোকাবেলায় চাপে পড়তে হচ্ছে দেশটির সরকারকে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, চলতি বছর মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি