ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ফাইনাল ম্যাচ দেখে স্ত্রীর সঙ্গে ঝগড়া, পরে মিললো আর্জেন্টিনা ভক্তের ঝুলন্ত মরদেহ দুই ফাইনালেই স্পেনের প্রতিপক্ষ পেয়েছে লাল কার্ড মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিটন দাসকে বিসিবির তলব কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’ জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান, করা হচ্ছে সম্পদের তালিকা প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে এডিবির নামে ভুয়া ঋণের প্রলোভন, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

মহেশপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি

ঝিনাইদহের মহেশপুরে সড়কের ওপর গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কোটচাদপুর-জীবননগর সড়কের কাটাখালি
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:২৩ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:২৩ সময়
মহেশপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে সড়কের ওপর গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কোটচাদপুর-জীবননগর সড়কের কাটাখালি পুলিশ বক্সের ঠিক সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মেহেদী হাসান জানান, সেদিন রাতে পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলায় আমির হামজার ওয়াজ মাহফিল শুনে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন মোস্তাক ও আরিফুল নামে তাঁর দুই সঙ্গী। সুন্দরপুর ও খালিশপুর গ্রামের উদ্দেশ্যে ফেরার পথে কাটাখালি পুলিশ বক্সের কাছে পৌঁছালে হঠাৎ রাস্তার ওপর ফেলে রাখা বড় একটি মেহগনি গাছে তাদের পথ আটকে যায়।

মেহেদীর ভাষ্য, গাছটি ফেলার সঙ্গে সঙ্গে ৩/৪জনের একটি ডাকাত দল ধারালো দা ও লাঠিসোটা নিয়ে তাঁদের ঘিরে ফেলে। এ সময় তাদের কাছে থাকা ১৩ হাজার নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা। একই স্থানে দাঁড় করানো হয় দুটি ট্রাকও। সেসব ট্রাকচালকদের কাছ থেকেও টাকা-পয়সা লুটে নেয় ডাকাত দল।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও ডাকাতদের কাউকে আটক করতে পারেনি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে অভিযান চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা