ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নব্যুয়ত মহাসম্মেলনে জনতার ঢল

কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে 'আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন'। খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ১২:১৭ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ১২:১৭ সময়
সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নব্যুয়ত মহাসম্মেলনে জনতার ঢল ছবি : সংগৃহীত

কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে 'আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন'। খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ আয়োজনে অংশ নিয়েছেন দলমত নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলিম জনতা।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় এ সম্মেলন শুরু হয়। এতে বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামারা যোগ দেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। 

মহাসম্মেলনে বক্তরা কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণার দাবি তোলেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি আহ্বান জানান তারা।

সম্মেলনে যোগ দিতে ভারত পাকিস্তানসহ বেশ কয়েকটি মুসলিম দেশ থেকে যোগ দিয়েছেন শীর্ষ আলেম ওলামা ও ইসলামিক স্কলারগণ। মহাসমাবেশে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের (ভারত) সভাপতি সাইয়্যিদ মাহমুদ মাদানি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি।

সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ দেশবিদেশেন খ্যাতিমান আলেমগণ। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও যোগ দিয়েছেন এই মহাসম্মেলনে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা