ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫ অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩

ভাঙ্গা মহাসড়কের পাশ থেকে পেট্রলবোমা ভর্তি লাগেজ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কের পাশ থেকে ৩২টি পেট্রলবোমা ভর্তি একটি লাগেজ উদ্ধার করেছে থানা পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫১ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫১ সময়
ভাঙ্গা মহাসড়কের পাশ থেকে পেট্রলবোমা ভর্তি লাগেজ উদ্ধার ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কের পাশ থেকে ৩২টি পেট্রলবোমা ভর্তি একটি লাগেজ উদ্ধার করেছে থানা পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত চলমান ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতার উদ্দেশে এসব বোমা সেখানে রাখা হয়েছিল বলে পুলিশের ধারণা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর দুইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকা থেকে পেট্রলবোমা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গার মুনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা টের পেয়ে লাগেজটি মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় কালো রংয়ের লাগেজটি উদ্ধার করা হয়। পরে সেটি খুলে ভেতর ৩২ বোতল পেট্রলবোমা পাওয়া যায়। সেভেন আপ, পেপসি ও কোকাকোলার কাচের বোতলের ভেতর পেট্রোল দিয়ে এসব বোমা বানানো হয়েছে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন। তিনি বলেন, মহা সড়কের পাশে ফেলে রাখা একটি লাগেজ দেখতে পেয়ে সেটি উদ্ধার করা হয়। পরে লাগেজ খুলে তার মধ্যে ৩২ বোতল পেট্রলবোমা পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি