ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

সাবেক আইজিপি মামুন নিজে বাঁচতে অন্য আসামিদের ওপর ভর করেছে: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন নিজে বাঁচার জন্য অন্য আসামিদের ওপর
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৫, দুপুর ১:৪৭ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৫, দুপুর ১:৪৭ সময়
সাবেক আইজিপি মামুন নিজে বাঁচতে অন্য আসামিদের ওপর ভর করেছে: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছবি : সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন নিজে বাঁচার জন্য অন্য আসামিদের ওপর ভর করেছে বলেও মন্তব্য করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রায়ের তারিখ ঘোষণার পর এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এই মামলার সাক্ষীদের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ট্রাইব্যুনালে তুলে ধরা হয়েছে। পাশাপাশি শুনানিতে দালিলিক সাক্ষীর ওপর কন্ট্রোভার্সি তৈরি করা হয়েছে। ফলে আমার আসামিরা খালাস পাবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষ অসহযোগিতা ও হস্তক্ষেপ করেনি। তবে আসামিরা উপস্থিত না থাকার কিছু সীমাবদ্ধ ছিল।  

এর আগে, বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আগামী সোমবার (১৭ নভেম্বর) এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। 

শেখ হাসিনা ছাড়া মানবতাবিরোধী অপরাধের এই মামলায় অন্য আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। আর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা