ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

আল-কায়েদার সাথে সম্পর্ক এখন অতীত: সিরিয়ার প্রেসিডেন্ট

আল-কায়েদার সাথে সম্পর্ক এখন অতীত বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। মঙ্গলবার (১১ নভেম্বর) ফক্স নিউজকে দেয়া
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১৯ সময়
  • আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১৯ সময়
আল-কায়েদার সাথে সম্পর্ক এখন অতীত: সিরিয়ার প্রেসিডেন্ট ছবি : সংগৃহীত

আল-কায়েদার সাথে সম্পর্ক এখন অতীত বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। 

মঙ্গলবার (১১ নভেম্বর) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। 

তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক এই আল-কায়েদা কমান্ডার জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে এই ইস্যুতে কোনো কথা হয়নি তার। এ সময়, যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে ঐক্যবদ্ধ করতে এবং কয়েক দশক ধরে আন্তর্জাতিক বিচ্ছিন্নতার অবসান ঘটাতে চান বলেও উল্লেখ করেন তিনি। 

এর আগে, গত সোমবার ওভাল অফিসে ট্রাম্পের সাথে বৈঠক হয় শারার। ছয় মাস আগে সৌদি আরবে তাদের প্রথম সাক্ষাতে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে আরোপিত ওই নিষেধাজ্ঞা আগামী ৬ মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে মার্কিন অর্থ বিভাগ। 

অপরদিকে, সিরিয়ার প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, আল-শারা এবং ট্রাম্প 'সিরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে তৎপর। আলোচনায় উভয় রাষ্ট্রপতি অভিন্ন স্বার্থের বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ের ওপর আলোকপাত করেছেন বলেও জানানো হয়। 

উল্লেখ্য, ওয়াশিংটনে সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারার প্রথম সফর ছিল এটি। ১৯৪৬ সালে দেশটির স্বাধীনতার পর হোয়াইট হাউসে আসা প্রথম সিরিয়ান নেতা ছিলেন আল-শারা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ