ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়েছে পাকিস্তান

শ্রীলঙ্কা-পাকিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়েছে পাকিস্তান। ৮৭ বলে ১০৫ রানে অপরাজিত থাকে
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৪ সময়
  • আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৪ সময়
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়েছে পাকিস্তান ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কা-পাকিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়েছে পাকিস্তান। ৮৭ বলে ১০৫ রানে অপরাজিত থাকে ম্যাচসেরা সালমান আঘা।

মঙ্গলবার (১১ নভেম্বর) টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯৯ রান তোলে পাকিস্তান। যদিও তাদের শুরুটা ভালো হয়নি। মাত্র ৯৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।

এরপর সালমান আগা ও হুসেন তালাতের ১৩৮ রানের পার্টনারশিপে শক্ত অবস্থানে ফেরে পাকিস্তান। সালমান ১০৫ ও তালাত ৬২ রান করেন। শেষ মুহূর্তে মোহাম্মাদ নাওয়াজের ২৩ বলে ৩৬ রানের দ্রুত ইনিংসের জোরে ৫ উইকেট হারিয়ে ২৯৯ রানের পুঁজি পায় পাকিস্তান। 

জবাবে দলীয় নব্বই রানে ৩, ১৯১ রানে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা, দলীয় ২১০ রানে কামিন্দু মেন্ডিস আউট হলে পাকিস্তানের জয় সময়ের ব্যাপার মনে হয়েছিল। কিন্তু ওয়ানিন্দু হাসারাঙ্গা শেষদিকে ৫২ বলে ৫৯ রানের ঝড় তুললে জমে ওঠে ম্যাচ, যদিও তা যথেষ্ট হয়নি। হারিস রউফ তুলে নেন ৪ উইকেট। 

এর ফলে, তিন ম্যাচের সিরিজে ১–০ তে এগিয়ে গেল পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচ রাওয়ালপিন্ডিতেই আগামী বৃহস্পতিবার।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ৫০ ওভারে ২৯৯/৫ (সালমান ১০৫*, তালাত ৬২, নেওয়াজ ৩৬*, ফখর ৩২; হাসারাঙ্গা ৩/৫৪, আসিতা ১/৪২, তিকশানা ১/৬৪)।

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৯৩/৯ (হাসারাঙ্গা ৫৯, সামারাবিক্রমা ৩৯, মিশারা ৩৮, আসালাঙ্কা ৩২; রউফ ৪/৬১, আশরাফ ২/৪৯, নাসিম ২/৫৫)।

ফল: পাকিস্তান ৬ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: সালমান আলী আগা।

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ১–০ তে এগিয়ে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি