ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

ধর্মেন্দ্র’র শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসকদের পর্যবেক্ষণে

বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে সামাজিক মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে।
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৫, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৫, সকাল ৯:৪৯ সময়
ধর্মেন্দ্র’র শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসকদের পর্যবেক্ষণে ছবি : সংগৃহীত

বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে সামাজিক মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সানি দেওলের টিম একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, অভিনেতা ধর্মেন্দ্র’র মৃত্যুর খবর ভূয়া। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। পরবর্তীতে তার অবস্থা সম্পর্কে আপডেট জানানো হবে। মৃত্যু সম্পের্কে গুজব না ছড়ানোর অনুরোধ জানান তিনি। এছাড়াও প্রবীণ অভিনেতার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

ধর্মেন্দ্র মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাস়পাতালে ভর্তি রয়েছেন। আজ তাকে দেখতে যান সালমন খান। বর্ষীয়ান অভিনেতার সঙ্গে দেখা করেন তিনি, এরপরে হাসপাতাল থেকে বেরিয়ে যান। এক সপ্তাহের বেশি সময় আগে শ্বাসকষ্টের সমস্যার কারণে ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ধর্মেন্দ্রর। সত্তর ও আশির দশকে তিনি হয়ে ওঠেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি