ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলে উদ্ধার

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ২৪ জন জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।সোমবার (১০ নভেম্বর)
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৫, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৫, সকাল ৯:৪৩ সময়
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলে উদ্ধার ছবি : সংগৃহীত

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ২৪ জন জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

সোমবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নৌবাহিনী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার নৌবাহিনী ‘বানৌজা অপরাজেয়’ জাহাজে নিয়মিত টহল কাজে থাকাকালীন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকা 'মদিনা-৬' নামক একটি মাছ ধরার ট্রলারসহ ২৪ জন জেলেকে উদ্ধার করে।

ট্রলারে থাকা জেলেরা জানান, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় ছিল তারা এবং যোগাযোগ যন্ত্রপাতি না থাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুর্ঘটনাকবলিত ট্রলারটি গত ২৯ অক্টোবর মাছ ধরার উদ্দেশে কুতুবদিয়া থেকে সমুদ্রে যায় এবং যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকে।

ট্রলারসহ উদ্ধার হওয়া ২৪ জন জেলেকে ‘কোস্টগার্ড পশ্চিম জোন’-এর কাছে হস্তান্তর করেছে নৌবাহিনী। ট্রলারে থাকা ২৪ জন জেলেই বর্তমানে সুস্থ আছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি