ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৫, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৫, সকাল ৯:৪২ সময়
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ২ ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর বাংলামটরে এনসিপি প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, এ সময় ২টি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। একটি ককটেল বিস্ফোরণে ঘটনাস্থলে অন্তত ৪ জন আহত হয়। এ সময় এনসিপি কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীরা ২ জন সন্দেহভাজনকে আটক করে। পরে তাদের আহত অবস্থায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে অবিস্ফোরিত ককটেলটি জব্দ করে।

এ সময় উপস্থিত এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেন, ১৩ তারিখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা তৈরি করতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি