ঢাকা | |

মোহাম্মদপুরে গ্যারেজে অগ্নিকাণ্ড, নাশকতার অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাধ এলাকায় ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের পাশের একটি গ্যারেজে আগুনের ঘটনা ঘটেছে। এতে গ্যারেজে থাকা একটি পিকআপ, একটি
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৫, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৫, সকাল ৯:১০ সময়
মোহাম্মদপুরে গ্যারেজে অগ্নিকাণ্ড, নাশকতার অভিযোগ ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাধ এলাকায় ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের পাশের একটি গ্যারেজে আগুনের ঘটনা ঘটেছে। এতে গ্যারেজে থাকা একটি পিকআপ, একটি এম্বুলেন্স ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে গ্যারেজ ও গাড়ির মালিকদের অভিযোগ, একটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি এসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ওই গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাশে থাকা দুটি গাড়িতে আগুন ছড়িয়ে পরে। এ ঘটনায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি তাদের গ্যারেজ মালিকের।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!