ঢাকা | |
সংবাদ শিরোনাম :

জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৫, দুপুর ৪:১ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৫, দুপুর ৪:১ সময়
জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার ছবি : সংগৃহীত

জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব জানান পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন— খুলনার রুপসা উপজেলার ইলাইপুর উত্তরপাড়া গ্রামের রুবেল ফরাজী, গ্যালাক্সির মোড় এলাকার সোহেল আবিদ, ঝালকাঠির নলছিটি উপজেলার জাহিদ হাসান ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাটরা গ্রামের কামরুল ইসলাম।

পুলিশ সুপার জানান, গত ৪ সেপ্টেম্বর আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে রেখে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়।

এছাড়া উপজেলার জামালগঞ্জ বাজারে এক ব্যবসায়ীর ও কালাই উপজেলার এক শিক্ষকের বাড়িতে ডাকাতির পৃথক মামলায় জয়পুরহাট ডিবি পুলিশের একটি টিম রাজধানীর ডিএমপি ও সাভার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলার একাধিক মামলা রয়েছে বলেও জানান এসপি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোবাইল ফোন নিবন্ধনের সময় বাড়লো

মোবাইল ফোন নিবন্ধনের সময় বাড়লো