ঢাকা | |

ঝিনাইদহে মাদক কারবারি আটক

ঝিনাইদহের কালীগঞ্জে নতুন মাদক পণ্য টেপেন্টা-ডল ট্যাবলেটসহ (১৮’শ পিস) সিরাজুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে
  • আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৪ সময়
  • আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৪ সময়
ঝিনাইদহে মাদক কারবারি আটক ছবি : সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে নতুন মাদক পণ্য টেপেন্টা-ডল ট্যাবলেটসহ (১৮’শ পিস) সিরাজুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। ট্যাবলেটটি ইয়াবা বা হেরোইনের মতই ভয়ঙ্কর। এটি নেশা হিসাবেই সেবন করেন মাদকসেবীরা।

বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বারবাজার ফুলবাড়ী এলাকা থেকে ওই ট্যাবলেটসহ কারবারিকে আটক করা হয়। সিরাজুল কুষ্টিয়ার ইবি থানার উজান গ্রামের জালাল উদ্দিনের পুত্র। বৃহস্পতিবার বিকেলে মাদকসহ তাকে কালীগঞ্জ থানাতে সোপর্দ করা হয়।

বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানায়, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে তারা বারবাজার ফুলবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় রেলগেট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে সিরাজুলকে আটকের পর ১৮’শ পিচ টেপেন্টা-ডল ট্যাবলেট উদ্ধার করেন।

হাইওয়ে ওসি আরও জানায়, উদ্ধারকৃত টেপেন্টা-ডল ট্যাবলেটটি এক নতুন মাদক হিসাবে সেবন করছেন মাদকসেবীরা। এটি পার্শ্ববতী দেশ ভারতের একটি ঔষধ কোম্পানী তৈরি করে থাকে। ভারতে এটি ব্যাথানাশক ঔষধ হিসেবে ব্যবহার হয়। তবে এক শ্রেনীর অসাধু মাদককারবারী ও ঔষধ ব্যাবসায়ীরা অবৈধভাবে এদেশে এনে মাদকসেবীদের জন্য বিক্রি করছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, নতুন মাদকদ্রব্য টেপেন্টা-ডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বারবাজার হাইওয়ে পুলিশ। তারা মাদক আইনে মামলা দিয়ে তাকে কালীগঞ্জ থানাতে সোপর্দ করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ