ঢাকা | |

এক মাসে ১ লাখ ২৫ হাজার ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) গত এক মাসে নগরজুড়ে মোট ১ লক্ষ ২৫ হাজার অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে।আজ
  • আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫৫ সময়
  • আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫৫ সময়
এক মাসে ১ লাখ ২৫ হাজার ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে ডিএনসিসি ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) গত এক মাসে নগরজুড়ে মোট ১ লক্ষ ২৫ হাজার অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) নগরভবনে ‘ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম’ বিষয়ক এক বিভাগীয় পর্যালোচনা সভা শেষে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য জানান। ডিএনসিসি প্রশাসক অনুরোধ করে বলেন, ‘দয়া করে শহরটিকে ব্যানার-ফেস্টুন দিয়ে আর নোংরা করবেন না। নগরকর্মীদের জন্য এটি অত্যন্ত কষ্টসাধ্য কাজ।

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের ৫২টি ওয়ার্ডে পরিচালিত ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রমের বিস্তারিত পরিসংখ্যান উপস্থাপন করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, অঞ্চল-৩ এ সর্বাধিক ২৯ হাজার ৪৪১টি ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে। এ ছাড়া অঞ্চল-২ থেকে প্রায় ২৫ হাজার, অঞ্চল-৪ থেকে ১৮ হাজার, অঞ্চল-৫ থেকে ১২ হাজার এবং অঞ্চল-৯ থেকে প্রায় ১১ হাজার ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করা হয়েছে।

গত মাস থেকেই ডিএনসিসি নগরের বিভিন্ন এলাকায় প্রায় ৩০টি স্থানে বিনামূল্যে পোস্টার লাগানোর জন্য নির্ধারিত স্থান ঘোষণা করা হয়।

এরপরই অবৈধভাবে স্থাপিত ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণে একযোগে অভিযান শুরু করে ডিএনসিসি। শহর পরিচ্ছন্নতার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!