ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

৪ বিষয়ের ওপর ভিত্তি করে বিদেশিদের সঙ্গে সম্পর্ক হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চারটি বিষয়ের ওপর ভিত্তি করে বিদেশিদের সাথে বাংলাদেশের সম্পর্ক
  • আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫১ সময়
  • আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫১ সময়
৪ বিষয়ের ওপর ভিত্তি করে বিদেশিদের সঙ্গে সম্পর্ক হবে: আমীর খসরু ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চারটি বিষয়ের ওপর ভিত্তি করে বিদেশিদের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে। এর মধ্যে রয়েছে, পারস্পরিক সম্মানবোধ, স্বার্থসংশ্লিষ্ট, ভূরাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার ও অভ্যন্তরীণ বিষয় কেউ হস্তক্ষেপ না করার শর্ত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত 'তারেক রহমান পলিটিক্স এবং পলিসি' শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, উচ্চাকাঙ্ক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই বিএনপি উচ্চাকাঙ্ক্ষী। এজন্য আমরা ১ কোটি লোকের কর্মসংস্হানের প্রতিশ্রুতি দিয়েছি। দায়িত্ব পেলে ডে ওয়ান থেকে কাজ করবে বিএনপি। এ সময় ক্ষমতায় গেলে পেপাল উন্মুক্ত করে দেয়ার কথাও বলেন তিনি।

তিনি আরও বলেন, তারেক রহমান গণতন্ত্রের বাতিঘর, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তকের সন্তান। তিনি গণতন্ত্র রক্ষার দায়িত্ব পালন করছেন। খালেদা জিয়ার মতো তার সন্তানও গণতন্ত্রের সংগ্রাম চালিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করেছেন। যখন কোনও দল সংস্কারের কথা বলার সাহস পায়নি, তখন বিএনপি ৩১ দফা দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা