ঢাকা | |

যে আসনে লড়বেন জোনায়েদ সাকি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে লড়বেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বুধবার (৫ নভেম্বর) রাজধানীর
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৯ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৯ সময়
যে আসনে লড়বেন জোনায়েদ সাকি ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে লড়বেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বুধবার (৫ নভেম্বর) রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

প্রার্থী ঘোষণার সময় বিএনপির সঙ্গে জোটের আলোচনা চলছে বলেও জানান জোনায়েদ সাকি। তিনি বলেন, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জোনায়েদ সাকি বলেন, ‘প্রগতিশীল, উদার ও মধ্যপন্থী দলগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টা চলছে।

গণতন্ত্র মঞ্চ ৩০০ আসনেই প্রার্থী দেবে। বিএনপির সঙ্গেও আলোচনা চলমান।’

নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি। জোটের প্রতীকে নির্বাচনের সুযোগ থাকা উচিত বলে মনে করেন জোনায়েদ সাকি।

গণসংহতি আন্দোলনের ঘোষণা করা প্রার্থীদের মধ্যে রয়েছেন— ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে জোনায়েদ সাকি, পাবনা-৪ ও ঢাকা-১০ থেকে আবুল হাসান রুবেল, ঢাকা-১২ থেকে তাসলিমা আখতার, চট্টগ্রাম-৯ থেকে হাসান মারুফ রুমী, বরিশাল-৫ থেকে দেওয়ান আব্দুর রশীদ নীলু, নারায়ণগঞ্জ-৫ থেকে তরিকুল সুজন, ঢাকা-৭ থেকে মনির উদ্দীন পাপ্পু, ঢাকা-৩ থেকে বাচ্চু ভূঁইয়া, পাবনা-২ থেকে জুলহাসনাইন বাবু, রাজশাহী-২ থেকে অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, লালমনিরহাট-২ ও ৩ থেকে দীপক কুমার রায়, টাঙ্গাইল-৬ থেকে আলিফ দেওয়ান, নাটোর-১ থেকে সেন্টু আলী, ময়মনসিংহ-১০ থেকে একেএম শামসুল আলম, রংপুর-২ থেকে মোফাখখারুল ইসলাম মুন, রংপুর-৩ থেকে তৌহিদুর রহমান, মৌলভীবাজার-৪ থেকে সৈয়দ সাইফুল ইসলাম, ময়মনসিংহ-৪ থেকে মোস্তাফিজুর রহমান রাজীব, নওগাঁ-৫ থেকে মোসাদ্দেক হোসাইন (সৈকত আরিফ), চট্টগ্রাম-৪ থেকে জাহিদুল আলম আল-জাহিদ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ