ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

আন্তঃনগর ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবিতে স্মারকলিপি

জামালপুর এক্সপ্রেস ও অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি এবং অগ্নিবীণা এক্সপ্রেসের পুরাতন কোচ পরিবর্তনের দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩১ সময়
আন্তঃনগর ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবিতে স্মারকলিপি ছবি : সংগৃহীত

জামালপুর এক্সপ্রেস ও অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি এবং অগ্নিবীণা এক্সপ্রেসের পুরাতন কোচ পরিবর্তনের দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে সরিষাবাড়ী উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আসাদুজ্জামান আসাদ স্মারকলিপি দুটি জমা দেন।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলাবাসীর ঢাকায় যাতায়াতের প্রধান ও আরামদায়ক মাধ্যম ট্রেন। ঢাকা-জামালপুর-সরিষাবাড়ী-তারাকান্দি রুটে ৫টি আন্তঃনগর ছাড়াও কয়েকটি মেইল ও কমিউটার ট্রেন নিয়মিত যাতায়াত করে।

এরমধ্যে বর্তমানে যাত্রী ভোগান্তির অপর নাম আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ও অগ্নিবীণা এক্সপ্রেস। ট্রেন দুটির সময়সূচি পরিবর্তনের দাবি দীর্ঘদিনের।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঢাকা থেকে ছেড়ে আসা লাল-সবুজের জামালপুর এক্সপ্রেস ট্রেনটি তারাকান্দিতে পৌঁছে বিকেলে, কিন্তু ঢাকা যেতে যেতে গভীর রাত হয়ে যায়। অন্যদিকে অগ্নিবীণা ট্রেনটির শিডিউলও প্রায় একই সময়।

দুটি ট্রেন একই রুটে অল্প কিছুক্ষণের ব্যবধানে যাতায়াত করায় অনেক সময় যাত্রী স্বল্পতা হয়, ফলে সরকারের বিপুল পরিমাণ টাকা রাজস্ব বঞ্চিত ও লোকসান গুণতে হয়। গভীর রাতে ট্রেন থেকে নামার ফলে যাত্রীদের ছিনতাইয়ের শিকারসহ জীবন থাকে ঝুঁকির মুখে।

দাবি করা হয়, দুটি ট্রেনের যেকোনো একটি ঢাকা থেকে সকালে ছেড়ে দুপুরে তারাকান্দি এবং পুনরায় তারাকান্দি থেকে দুপুরে ছেড়ে সন্ধ্যা নাগাদ ঢাকায় পৌঁছার সময়সূচি করা হোক। কিংবা যেকোনো একটি ট্রেন ঢাকা থেকে রাতে তারাকান্দিমুখী এবং ভোরে তারাকান্দি থেকে ঢাকায় পৌঁছার সময়সূচি নির্ধারণ করা জরুরি।

পাশাপাশি অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি পুরাতন হওয়ায় কোচ পরিবর্তনের দাবি জানানো হয়।

আবেদনকারী আসাদুজ্জামান আসাদ জানান, সরকার আসে সরকার যায়, কিন্তু ঢাকা-জামালপুর-তারাকান্দি রুটে রেলসেবার মান উন্নয়ন হয় না। যাত্রীরা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার। তাই অন্তর্বর্তী সরকারের সুদৃষ্টি কামনা করে লিখিত আবেদন করা হয়েছে।

দাবি পূরণ হলে নিরাপদ যাত্রা নিশ্চিতসহ যাত্রী ভোগান্তি দূর এবং উভয় ট্রেনের যথাযথ ব্যবহার হবে, বিধায় আর্থিক লোকসান কমবে বলে তিনি জানান।

স্মারকলিপি প্রদানের সময় ঢাকাস্থ সরিষাবাড়ীর সংবাদকর্মী বোরহান উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুল হক রুদ্র উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা