ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

গাজীপুরে ৩৭টি ঘোড়া ও মাংস উদ্ধার

গাজীপুর সিটি করপোরেশনের হায়দ্রাবাদ এলাকা থেকে ৩৭টি ঘোড়া ও মাংস উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাতে
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:২২ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:২২ সময়
গাজীপুরে ৩৭টি ঘোড়া ও মাংস উদ্ধার ছবি : সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের হায়দ্রাবাদ এলাকা থেকে ৩৭টি ঘোড়া ও মাংস উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে ঘোড়া ও মাংসগুলো উদ্ধার করে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদফতর।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ এর সহায়তায় এই অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যেই ঘোড়াগুলো এখানে আনা হয়েছিল। উদ্ধারকৃত ঘোড়া এবং জব্দকৃত ঘোড়ার মাংসগুলো স্থানীয় একজনের জিম্মায় রাখা হচ্ছে। আগামীকাল বুধবার (৫ নভেম্বর) সকালে প্রাণীসম্পদ অধিদফতরের কাছে হস্তান্তর করা হবে।

গাজীপুর সদর উপজেলা ভেটেনারি হাসপাতালের ভেটেনারি সার্জন হারুন রোমান জানান, ঘোড়াগুলোর অধিকাংশই রোগে আক্রান্ত। এই মাংসর মধ্যে টক্সিন রয়েছে। যা মানবদেহের জন্য ক্ষতিকর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি