ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি পাকিস্তানের অভিযানে ভারতপন্থী ৮ সন্ত্রাসী নিহত দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা দুর্গাপূজার নিরাপত্তায় উত্তরের তিন জেলায় ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রী ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা বন্ধ হচ্ছে টু-জি নেটওয়ার্ক, ৬ কোটি বাটন ফোনের কী হবে

নভেম্বরের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে: নাহিদ ইসলাম

চলতি মাসেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:২০ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:২০ সময়
নভেম্বরের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে: নাহিদ ইসলাম ছবি : সংগৃহীত

চলতি মাসেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শাপলা কলি মার্কায় ইনশাআল্লাহ আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। 

মঙ্গলবার (৪ নভেম্বর) দলের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে একটি নতুন বাংলাদেশ প্রত্যাশায় ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা করা হয়। এরপর মার্চ মাস থেকে আমরা নিবন্ধনের কার্যক্রম শুরু করি। জুন মাসের দিকে নিবন্ধনের সব কাগজপত্র জমা দেয়া হয়। সবকিছু জমা হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন প্রত্যাশিত মার্কা ছিল শাপলা দিতে গড়িমসি করে। তারপরে কয়েকটা মাস কমিশনের সঙ্গে এক ধরনের ঠান্ডা লড়াইয়ের মধ্যদিয়ে যেতে হয়। দীর্ঘদিনের চেষ্টার পর এনসিপি আজকে নিবন্ধন পেয়েছে। শাপলা কলি মার্কা পেয়েছি।

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা পুরোটা সময় মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করেছি। জুলাই পদযাত্রায় মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। অভূতপূর্ব সমর্থন ও সাড়া পেয়েছি। সারাদেশে জুলাই সনদ ও সংস্কারের পক্ষে জনমত তৈরি করেছি। বিচারের জন্য কথা বলে যাচ্ছি। নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলা কলি মার্কায় ইনশাআল্লাহ আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। এনসিপি আমার-আপনার সবার দল। তাই যারা নতুন করে রাজনীতি করতে চান এবং দেশটাকে নতুনভাবে গড়তে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

সবশেষে তিনি বলেন, সারাদেশের জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম চলছে। এই মাসের মধ্যে প্রার্থী তালিকাও চূড়ান্ত করা হবে। ইনশাআল্লাহ প্রতিটি আসনে শাপলা কলি মার্কায় আমরা যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক প্রার্থী দেব।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল