ঢাকা | |

টাঙ্গাইলে বাসচাপায় অটোরিকশা চালক ও যাত্রী নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক ও যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫০ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫০ সময়
টাঙ্গাইলে বাসচাপায় অটোরিকশা চালক ও যাত্রী নিহত ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক ও যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোচালক রহিজ সিকদার (৪৬) ও অটোর যাত্রী দেওহাটা গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল হামিদ (৬০)।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস মহাসড়কের দেওহাটা ওভারব্রিজ দিয়ে পার হয়ে যাওয়ার সময়, অটোচালক যাত্রীসহ নিয়ন্ত্রণহীন হয়ে অটোরিকশাটি মহাসড়কে তুলে দেয়। এ সময় দ্রুতগতির যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোচালক ও যাত্রী দুইজনেই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মির্জাপুরের গোড়াইল হাইওয়ে পুলিশের ওসি সোহেল সারোয়ার জানান, অটোচালক মহাসড়কে উল্টোপথে দেওহাটা ওভারব্রিজে উঠার চেষ্টা করে। এ সময় টাঙ্গাইলগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ সময়, যাত্রীবাহী বাসটি আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ