এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।
আজ সোমবার (৩ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেইসাথে, একে মিথ্যা মামলা উল্লেখ করে প্রত্যাহারের দাবিও জানায় সংগঠনটি।
জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর সর্বদা সত্য ও যুক্তিনির্ভর রাজনীতির পক্ষে অবস্থান নিয়ে আসছেন। তার বক্তব্য ছিল জনগণের অধিকার ও রাজনৈতিক শুদ্ধতার প্রতি দায়বদ্ধতার প্রকাশ। মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার ও হেনস্তার চেষ্টা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের মামলা বাংলাদেশের উন্নয়নমূলক তরুণ রাজনীতিকে ভয় দেখানোর একটি অপচেষ্টা। সত্য বলার অপরাধ কাউকে আইনি ব্যবস্থা দিয়ে নির্যাতন করা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সেইসাথে, দ্রুত এই মামলা প্রত্যাহার করে, প্রকৃত চাঁদাবাজ ও দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানানো হয়।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন