ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

জনগণের রায়ের সরকার চায় দেশবাসী : এ টি এম বারী ড্যানী

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী বলেছেন, বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন
  • আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১৩ সময়
  • আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১৩ সময়
জনগণের রায়ের সরকার চায় দেশবাসী : এ টি এম বারী ড্যানী ছবি : সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী বলেছেন, বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়। তারা একটি প্রকৃত নির্বাচিত ও জনগণের সরকার চায়।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে নেত্রকোনা শহরের পৌর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ড্যানী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের পতন ঘটিয়েছে।

জনগণ ভোটাধিকার ফিরে পেতে চায়, তারা একটি নির্বাচিত সরকার চায়। যারা নির্বাচনের আগে গণভোট বা সংসদে পিআর পদ্ধতির কথা বলছে, তারা আসলে গণতন্ত্রের শত্রু। তাদের কুকীর্তি মানুষ এখনো ভুলে যায়নি।

তিনি আরো বলেন, একাত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করেছিলেন।

আগামী ২০২৬ সালের নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রবিরোধী শক্তির আবারও পরাজয় ঘটবে। কর্মসূচিতে বিএনপির সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, নির্বাহী কমিটির সদস্য আরিফা জেসমিন নাহিন, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, যুবদল নেতা মাহিদ হাসান আনসারীসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি