ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

বিশ্ব ইজতেমা কবে, যা জানা গেলো

সরকারের প্রস্তাবে রাজি হয়ে আগামি বছরের মার্চ মাসে টঙ্গীতে বিশ্ব ইজতেমা করবে তাবলিগ জামাত। পাশাপাশি, গত আয়োজনে ইজতেমা
  • আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৪ সময়
  • আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৪ সময়
বিশ্ব ইজতেমা কবে, যা জানা গেলো ছবি : সংগৃহীত

সরকারের প্রস্তাবে রাজি হয়ে আগামি বছরের মার্চ মাসে টঙ্গীতে বিশ্ব ইজতেমা করবে তাবলিগ জামাত। পাশাপাশি, গত আয়োজনে ইজতেমা মাঠে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারসহ সাজা নিশ্চিতের দাবি জানায় তাবলিগ জামাতের শুরায়ে নেজাম।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ে নেজাম) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর আগে, রোববার (২ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনা করে নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজকের সংবাদ সম্মেলনে জানানো হয়, তাবলিগের কার্যক্রম শুরায়ে নেজামের তত্ত্বাবধানেই হবে। বিদেশি মেহমানদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই ভিসা প্রক্রিয়া সহজীকরণ সংক্রান্ত পরিপত্র জারির কথা বলেন বক্তারা।

এ সময় মার্চ মাসের ইজতেমার দিন-তারিখ ঘোষণা এবং ইজতেমা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শুরু করতে সরকারের বিভিন্ন সংস্থাকে অনুরোধ করেন শুরায়ে নেজামের নেতা মুফতি কেফায়াতুল্লাহ আজহারী।

সংবাদ সম্মেলন থেকে দাবি করা হয়, গত আয়োজনে সাদপন্থীদের মাধ্যমে ইজতেমায় হামলা হয়েছে। তবে এ ঘতনাত তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

ব্রিফিংয়ে আরও বলা হয়, সাদপন্থীরা ইজতেমা আয়োজনের কোনো অধিকার রাখে না। তারপরও তারা চেষ্টা করলে সরকারকে পদক্ষেপ নেয়ার  আহ্বান জানান তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা