ঢাকা | |
সংবাদ শিরোনাম :
২১ মামলায় হাইকোর্টে জামিন চাইলেন সাবেক পাটমন্ত্রী শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার জনগণ এই সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার জামায়াত জোটের লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে: ধর্মমন্ত্রী ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বিএনপি-এনসিপির নেতাকর্মীসহ আহত ৭ অজ্ঞান পার্টির নতুন টার্গেট অটোরিকশা চালক

ডিএমপি কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে ৩য় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই অভ্যুত্থানে রাজধানীর রামপুরার নিমার্ণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুইজনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি
  • আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৫, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৫, দুপুর ১০:১ সময়
ডিএমপি কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে ৩য় দিনের সাক্ষ্যগ্রহণ আজ ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে রাজধানীর রামপুরার নিমার্ণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুইজনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে ৩য় দিনের সাক্ষ্যগ্রহণ আজ।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ হবে।

এর আগে, প্রথম ও দ্বিতীয় দিন সাক্ষ্য দেন গুলিবিদ্ধ আমির হোসেন ও বাসিত খান মুসার বাবা মুস্তাফিজুর রহমান। এর আগে সাক্ষ্যগ্রহণে আমির হোসেন আন্দোলন চলাকালীন সময়ে নিজের গুলিবিদ্ধ হওয়ার নির্মম বর্ননা তুলে ধরেন। বলেন, গুলির ভয়ে তিনি নির্মাণাধীন ভবনের ছাদের ওপর উঠেছিলেন। কিন্তু তিনজন পুলিশ তার পিছু নিয়ে পরপর দুই দফায় তাকে ৬ রাউন্ড গুলি করেন।

গুলিবিদ্ধ হওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলেন আমির হোসেন। এদিকে, গুলিবিদ্ধ মুসার বাবা জবানবন্দিতে বলেন, তার চোখের সামনেই ছেলেকে ও মাকে গুলিবিদ্ধ হতে দেখেন তিনি। এ ঘটনায় দায়ীদের কঠোর শাস্তি চান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি