ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

১৬ নভেম্বর শুরু হতে পারে প্রবাসী ভোটারদের নিবন্ধন: ইসি সচিব

আগামী ১৬ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। আজ
  • আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:২০ সময়
  • আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:২০ সময়
১৬ নভেম্বর শুরু হতে পারে প্রবাসী ভোটারদের নিবন্ধন: ইসি সচিব ছবি : সংগৃহীত

আগামী ১৬ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। 

আজ রোববার (২ নভেম্বর) কমিশনের কার্যালয়ে এমনটাই জানান তিনি। 

আখতার আহমেদ বলেন, প্রবাসী ভোটারদের ব্যাপারে দুটি জিনিস প্রাসঙ্গিক। একটি হলো প্রবাসীদের ভোটার হিসেবে রেজিস্ট্রেশন। আরেকটি তাদের ভোটদানের জন্য রেজিস্ট্রেশন। নির্বাচনে ভোট দিতে একজন ব্যক্তিকে আগে ভোটার হতে হবে। এরপর তাকে নিবন্ধনের মাধ্যমে অ্যাপ -এর মাধ্যমে নিবন্ধিত হতে হবে। তাহলেই তিনি ভোট দিতে পারবেন। তবে এই প্রক্রিয়াটি এখন পর্যন্ত চালু হয়নি। এটা ট্রায়াল ফেজে আছে। আমাদের চেষ্টা আগামী ১৬ নভেম্বর এটা চালু করার। এর মানে ১৬ নভেম্বর এবং তার পরবর্তী সময়ে যারা প্রবাসে আছেন, যাদের এন আইডি কার্ড আছে এবং যাদের বয়স ১৮ বছর বয়সের ঊর্ধ্বে তারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।  

এ সময়, এনআইডি কার্ড থাকলেই তিনি ভোটার হতে পারবেন কথাটি সত্য নয় বলেও উল্লেখ করেন তিনি। 

এই মুহূর্তে বিদেশে কতগুলো দূতাবাসে এই কার্যক্রম চালু আছে এ বিষয়ে ইসি সচিব বলেন, ১১টি দূতাবাসের ২১টি সেন্টারে চালু আছে এই কার্যক্রম। এর মধ্যে অস্ট্রেলিয়াতে দুটি, কানাডাতে দুটি, যুক্তরাষ্ট্রে চারটি এবং যুক্তরাজ্যে তিনটি সেন্টারের কথা উল্লেখ করেন তিনি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি