ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫ অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩

রাষ্ট্রপতির হাত থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুব দেয়া ভালো: হাসনাত

সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পূর্ণ করে ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। এছাড়া জুলাই সনদ রাষ্ট্রপতির হাত থেকে নেয়াকে পরিতাপের বিষয়
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৫, বিকাল ৬:০ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৫, বিকাল ৬:০ সময়
রাষ্ট্রপতির হাত থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুব দেয়া ভালো: হাসনাত ছবি : সংগৃহীত

সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পূর্ণ করে ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। এছাড়া জুলাই সনদ রাষ্ট্রপতির হাত থেকে নেয়াকে পরিতাপের বিষয় বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (২ নভেম্বর) দুপুরে, ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র জেলা সমন্বয় সভায় যোগ দেন হাসনাত। সভা শেষে বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করছে এনসিপি। এখন পর্যন্ত দলের সকল নীতি নির্ধারণ, জনগণের কাছ থেকেই এসেছে।

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ড. মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছেন; তাই ঘোষণাপত্রের বৈধতা দিতে তার প্রতি আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, একটি পক্ষ চায় রাষ্ট্রপতি জুলাই সনদে স্বাক্ষর করবে। রাষ্ট্রপতির হাত থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুব দেয়া শ্রেয় বলেও মন্তব্য করেন হাসনাত।

অভ্যুত্থানে ঢাকার পর ভোলায় সবচেয়ে বেশি শহীদ হয়েছে উল্লেখ করে হাসনাত বলেন, সেই পরিবারগুলো জানে রাষ্ট্রপতি জুলাইয়ের সার্টিফিকেট দিচ্ছে, তারা সবাই আত্মহত্যা করবে। এর চেয়ে পরিতাপের আর কিছুই হতে পারে না।

এছাড়া সম্প্রতি বিজেপির নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানান ও দুঃখ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি